১০ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ইরানের শীর্ষ পরমাণুবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যার পেছনে তাদের সশস্ত্র বাহিনীর একজন সদস্য জড়িত বলে জানিয়েছেন ইরানের গোয়েন্দামন্ত্রী মাহমুদ আলাভি।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য দেন গোয়েন্দামন্ত্রী মহমুদ আলাভি। খবর: এএফপি।
তিনি বলেন, সশস্ত্র বাহিনীর ওপর নজরদারি করা গোয়েন্দা মন্ত্রণালয়ের পক্ষে সম্ভব হয়নি।
এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করছে, ইরানের শীর্ষ পরমাণুবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যা করার কাজে সাটেলাইট নিয়ন্ত্রিত অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবহার করা হয়েছে। এ হত্যাকাণ্ডের জন্য তারা ইসরাইলকে দায়ী করে আসছে।
গত ২৭ নভেম্বর তেহরানের বাইরে একটি মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন ফাখরিজাদেহ। ওই সময় ফাখরিজাদেহর ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়।
ইরান/এসকেএম
















Leave a Reply