ফারুকীর সবশেষ শারীরিক অবস্থা জানালেন তিশা

বিনোদন ডেস্ক: হাসপাতালে নিউরো আইসিইউতে অবজারভেশনে আছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার দিবাগত রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এ অসুস্থতার খবর জানান তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

তিশা জানান, আজ (সোমবার) সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই ডাক্তার বললেন সিটি অ্যানজিওগ্রাম করাতে। করা হলো। ছোট একটা ব্রেনস্ট্রোক হয়েছে ওর। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই মোস্তফা সরয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।

মঙ্গলবার সকাল থেকে নির্মাতার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানার চেষ্টা করেন উদ্বিগ্ন ভক্তরা।

অভিনেত্রী বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশন করতে হবে না। তবে পুরোপুরি সুস্থ হতে একটু সময় লাগবে। আপতত ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে হবে। এরপর ব্রেইনের একটা সিটি স্ক্যান করা হবে।

উল্লেখ্য, মোস্তফা সরয়ার ফারুকী দীর্ঘ ২৫ বছর ধরে চলচ্চিত্র নির্মাণের সাথে যুক্ত। তার নির্মাণ করা উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো মধ্যে রয়েছে- ব্যাচেলর, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, পিঁপড়াবিদ্যা, ডুব ইত্যাদি।

২০১০ সালের ১৬ জুলাই নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা ভালোবেসে বিয়ে করেন। ইলহাম নুসরাত ফারুকী নামে তাদের একটি ছেলে রয়েছে।

ফারুকী/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *