৩১ ডিসেম্বর ২০২০ (বিনোদন ডেস্ক): দীর্ঘ বিরতির পর নতুন রূপে পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
এমনটাই জানা গেছে তার ভেরিফায়েড ফেসবুক পেইজ সূত্রে।
জানা গেছে, প্রথমবারের মত ‘দ্য বক্স’ শিরোনামের একটি অনুষ্ঠানের উপস্থাপনার মধ্য দিয়েই কাজে ফিরবেন তিনি। অনুষ্ঠানটির প্রথম সিজনের মোট পাঁচটি পর্ব প্রচার হবে। এরই মধ্যে অনুষ্ঠানে অতিথি হয়েছেন মাসুমা রহমান নাবিলা ও সিয়াম আহমেদ।
তিশা জানিয়েছেন, উপস্থাপনায় আগেই আসার ইচ্ছা ছিল। কিন্তু মনের মতো অনুষ্ঠান না পাওয়ায় করা হয়নি। নতুন এ অনুষ্ঠানটির আইডিয়া এবং প্ল্যান ভালো লেগেছে। তাই এক বাক্যে রাজি হয়েছি।
প্রথমবার টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা প্রসঙ্গে তিশা বলেন, অভিজ্ঞতা অনেক মজার। গেস্টদের সাথে অনেক মজা করছি। সবার সাথে হাসিঠাট্টা হচ্ছে। আমাদের যেহেতু ভালো লাগছে, আমার মনে হয় দর্শকদেরও ভালো লাগবে।
বিনোদন/এসকেএম
















Leave a Reply