০৬ জানুয়ারি ২০২১ (বিনোদন ডেস্ক): করোনায় অনেকের মতো অভিনেত্রী মাহিয়া মাহির একাধিক ছবির কাজ বন্ধ হয়ে গেছে। অসমাপ্ত ছবিগুলোর কাজ শুরু করছেন মাহি।

মোস্তাফিজুর রহমান মানিকের ‘আশীর্বাদ’ সিনেমার চিত্রায়ন দিয়ে কাজে ফিরছেন মাহি। চলতি মাসেই এ ছবির অসমাপ্ত অংশের কাজ শেষ করবেন এ চিত্রনায়িকা। এরপর অন্য ছবিগুলোর কাজও শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে মাহি বলেন, করোনা ভাইরাস না থাকলে এতদিন আমার অসমাপ্ত ছবিগুলো মুক্তিই পেয়ে যেত। এখন এ ছবিগুলোর সাথে যারা যুক্ত আছেন তারা সবাই অস্বস্তিতে আছেন। আমার মনে হচ্ছে অল্প সময়ের মধ্যে এ অচলাবস্থা কেটে যাবে। কারণ ভ্যাকসিন আসার পর অনেকেই স্বাভাবিক ছন্দে ফিরবেন। আমিও শুটিংয়ে ব্যস্ত হব। সবার কাছে দোয়া চাই যেন সুস্থভাবে কাজগুলো করতে পারি।
মাহিয়া মাহি/এসকেএম
















Leave a Reply