৩০ জুন ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, ফিলিপাইন): ফিলিপাইনে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন সাড়ে তিন দশক আগে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক ফের্দিনান্দ মার্কোসের ছেলে ফের্দিনান্দ মার্কোস জুনিয়ার। সদ্য বিদায়ী আলোচিত প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের স্থলাভিষিক্ত হলেন মার্কোস জুনিয়র।
বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্য দুপুরে ম্যানিলার জাতীয় জাদুঘরে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে মার্কোস জুনিয়র শপথ নেন। খবর: বিবিসি।
গত মাসের প্রেসিডেন্ট নির্বাচনে বংবং বিপুল ভোটে জয়লাভ করেন। তার রানিং মেট ছিলেন সদস্য সাবেক হওয়া প্রেসিডেন্ট দুতের্তের মেয়ে সারা দুতের্তে। সারা আগেই ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।
নতুন প্রেসিডেন্টের শপথ উপলক্ষে ফিলিপিন্সের রাজধানীজুড়ে ১৫ হাজারের মতো নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়।
শপথের আগে বিদায়ী প্রেসিডেন্ট দুতের্তে মালাকানাং প্রেসিডেন্ট প্রাসাদে বংবংকে স্বাগত জানান, এ সময় দুতের্তের পরনে ছিল কলারের বোতম খোলা হাতা গোটানো ঐতিহ্যবাহী সাদা শার্ট।
অভিষেকের কয়েকদিন আগেই কর ফাঁকির দায়ে দোষী সাব্যস্ত হন মার্কোস জুনিয়র, কিন্তু তারপরও তার প্রেসিডেন্ট হতে কোনও বাধা নেই বলে ম্যানিলার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে।
ফিলিপাইন/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply