০৪ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ফিলিপাইন): ফিলিপাইনে বিধ্বস্ত হওয়া সেই সামরিক বিমান থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সময় রোববার বেলা সাড়ে ১১টায় দেশটির দক্ষিণাঞ্চলীয় সুলু প্রদেশের জলো দ্বীপে অবতরণ করার সময় সি-১৩০ বিমানটি বিধ্বস্ত হয়। খবর: নিউইয়র্ক টাইমস।
খবরে বলা হয়, এ পর্যন্ত ১৭টি মৃতদেহ পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পার বলেও আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় এক কমান্ডার।
ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লোরেনজানা জানিয়েছেন, প্রাথমিক প্রতিবেদনগুলো অনুযায়ী বিমানটিতে তিন পাইলট ও পাঁচ ক্রু সদস্যসহ ৯২ আরোহী ছিলেন।
দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল সিরিলিতো সোবেহানা জানিয়েছেন, সুলু প্রদেশের জলো দ্বীপে অবতরণ করার সময় বিমানটি বিধ্বস্ত হয়। সেখান থেকে এ পর্যন্ত অন্তত ৪০ জনকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিমান বিধ্বস্ত/এসকেএম















