ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

০৭ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দাভাও দেল সুর প্রদেশে রিকটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

স্থানীয় সময় রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ভূমিকম্পটি হয় বলে ফিলিপাইনের সিসমোলজি ও ভলকানোলজি ইনস্টিটিউট জানিয়েছে।

ইনস্টিটিউট জানায়, ভূমিকম্পেটির উৎপত্তিস্থল ছিল ম্যাগসাইসে শহর থেকে প্রায় ৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূগর্ভের ১৫ কিলোমিটার গভীরে।

উৎপত্তিস্থল মূল টেকটোনিক প্লেটের উপরে অবস্থিত, ফলে আরও ভূমিকম্প হতে পারে এবং এটি ক্ষয়ক্ষতির কারণ হতে পারে।

প্রশান্তমহাসাগরের ‘রিং অব ফায়ার’ সংলগ্ন হওয়ায় ভূতাত্ত্বিক অস্থিরতার কারণে ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্প/এসকেএম