ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

২৪ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): শক্তিশালী ভূমিকম্পে আঘাত হেনেছে ফিলিপাইনের উত্তরাঞ্চলের লুজন দ্বীপে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৭। তবে এতে সুনামির আশংকা নেই।

শনিবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ভূমিকম্পের মূল কেন্দ্রের কাছাকাছি এলাকা ক্যাটালাগান মিউনিস্যপলিটির পুলিশ মেজর রনি অরেলানো বলেছেন, ভূমিকম্পটি খুবই শক্তিশালী ছিল। আমরা সতর্ক আছি। ফিলিপাইনের ভূমিকম্প সংস্থা বলেছে, তারা ক্ষয় ক্ষতির আশংকা করছে না।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ এর ওপর অবস্থান হওয়ায় ফিলিপাইন খুবই ভূকম্প প্রবণ এলাকা। এখানে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প হয়।

ভূমিকম্প/এসকেএম