২৯ জানুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): করোনা মহামারির মধ্যে কাওমি মাদ্রাসা ছাড়া দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
শুক্রবার শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি সংশ্লিষ্ট সব পক্ষের সাথে আলোচনা করে এ সিদ্ধান্তের কথা জানান। ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।
প্রসঙ্গত, বাংলাদেশে গত ৮ মার্চ ২০২০ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ ২০২০ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর ৩০ জানুয়ারি ২০২১ পর্যন্ত ছুটি ছিল। সেই ছুটি এবার ১৪ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত বাড়ানো হয়েছে।
শিক্ষা/এসকেএম















Leave a Reply