ফ্যাটি লিভার চিকিৎসায় কালোমেঘের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু

নিউজ ডেস্ক: ফ্যাটি লিভারের চিকিৎসায় কালোমেঘের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের উদ্যোগে ফ্যাটি লিভারের চিকিৎসায় কালোমেঘের একটি ক্লিনিক্যাল ট্রায়াল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ডাক্তার মিল্টন হলে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শারফুদ্দিন আহমেদ।

বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আইয়ুব আল মামুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নীল। ট্রায়াল উপস্থাপন করেন একই বিভাগের রেসিডেন্ট ডাক্তার মোহাম্মদ সাব্বির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাক্তার শরফুদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসা ক্ষেত্রে গবেষনার উপর বিশেষ গুরুত্ব আরোপ করছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েও সাম্প্রতিক সময়ে এ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির হেপাটোলজি বিভাগে হেপাটাইটিস বি রোগের নতুন আবিস্কৃত ওষুধ ন্যাসভ্যাকের অধিকতর গবেষনার কাজ চলছে। কোভিডের সময় বিশ্ববিদ্যালয়ে ভাইরাসটির ফুল জেনোম সিকুয়েন্সিং করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গবেষনা বাজেটও ৫ কোটি টাকা থেকে বাড়িয়ে সম্প্রতি ২০ কোটি টাকায় উন্নিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষনায় উৎসাহিত করার জন্য প্রবর্তন করা হয়েছে ভাইস-চ্যান্সেলর পদক। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ২০ জনের অধিক পোষ্টগ্র্যাজুয়েট চিকিৎসক পিএইচডি করছেন।

তিনি গবেষনায় অধিকতর মনোনিবেশ করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আহ্বান জানান। এ বিষয়ে অগ্রনী ভূমিকা রাখায় হেপাটোলজি বিভাগের অধ্যাপক ডাক্তার স্বপ্নীলসহ অন্যান্য শিক্ষকদের প্রশংসা করেন।

অধ্যাপক ডাক্তার স্বপ্নীল বলেন, বাংলাদেশের ওষুধ শিল্পের ৭৪ মিলিয়ন ডলার রফতানী আয়ের বিপরীতে প্রতিবেশি ভারত প্রতি বছর আয়ুর্বেদখাত থেকে উপার্জন করছে ৮০০ মিলিয়ন ডলারেরও বেশি। অথচ আমরা আমাদের এক সময়কার ঐতিহ্যবাহী আয়ুর্বেদ এবং হেকিমী চিকিৎসা শ্রাস্ত্র হারিয়ে যেতে বসছে। এখনও আমাদের দেশে এই শাস্ত্রগুলোর ছড়িয়ে ছিটিয়ে থাকা জ্ঞান আর এদেশের স্থানীয় হার্বাল ওষুধগুলোকে বৈজ্ঞানিক উপায়ে ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে ঠিকমত উপস্থাপন করা সম্ভব হলে বাংলাদেশ এক্ষেত্রেও অগ্রনী ভূমিকা নিতে পারবে। বর্তমান পৃথিবীতে যখন পরিবেশ বান্ধব, অর্গানিক খাদ্য ও চিকিৎসার উপর জোর দেয়া হচ্ছে, তখন এ ক্ষেত্রে বাংলাদেশের সম্ভবনা অত্যান্ত উজ্জল বলে তিনি মনে করেন। এ কারনেই তার ডিভিশনের উদ্যোগে দেশীয় হার্বাল ওষুধগুলো নিয়ে গবেষনা শুরু করা হয়েছে বলে তিনি জানান।

বিশ্ববিদ্যালয়টির হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আইয়ুব আল মামুন সভাপতিত্বের বক্তব্যে ক্লিনিকাল ট্রায়ালটির সফলতা কামনা করেন। ভবিষ্যতে ফ্যাটি লিভার নির্মূলে ফ্যাটি লিভার এর জন্য এ ধরনের আয়ুর্বেদিক ওষুধ নিয়ে আরও ক্লিনিকাল ট্রায়াল এর আশাবাদ ব্যক্ত করেন।

তিনি জানান, এ বিষয়ে কার্যকর গবেষনার জন্য তারা এরই মধ্যে জাপানের এহিমে বিশ্ববিদ্যালয় ও ওইতা বিশ্ববিদ্যালয়, ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এবং দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড সাইন্সেস, ফার্মেসী অনুষদ ও বায়োকেমিষ্ট্রি বিভাগ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বায়োটেনোলজি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বোটানী বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদ, ইষ্ট ওয়েষ্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ এবং রাজশাহী কৃষি গবেষনা ইন্সটিটিউটের সাথে গবেষনা কোলাবরেশন গড়ে তুলেছেন।

লিভার চিকিৎসা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *