ফ্রান্সে তুষারধসে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণপূবাঞ্চলের আল্পস পর্বতমালায় তুষারধসের ঘটনায় চার পর্বতারোহী নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও দুইজন।

রোববার স্থানীয় সময় মধ্যরাতে ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের মন্ট ব্ল্যাঙ্কের কাছে আরমানসেট হিমবাহে এ ঘটনা ঘটে বলে জানায় ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি নিউজ।

নিহতের মধ্যে দুইজন পর্বত গাইড রয়েছে। নিহত সবাই ফ্রান্সের নাগরিক বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন।

তুষারধসে বেশ কয়েকজন আহত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে নেয়া হয়েছে এবং নিখোঁজ দুই ব্যক্তিকে উদ্ধারে উদ্ধারকর্মীদের ডেকে পাঠানো হয়েছে।

নিকটবর্তী কন্টামাইন্স-মন্টজোই গ্রামের ডেপুটি মেয়র জিন-লুক ম্যাটেল বলেছেন, পাহাড়ের চূড়া থেকে বরফের একটি টুকরো বিচ্ছিন্ন হওয়ার কারণে তুষারধসের ঘটনা ঘটে।

অনুসন্ধান ও উদ্ধারকারী কুকুর এবং পর্বত-উদ্ধার দল সারাদিন আটকে পড়াদের কাছে পৌঁছানোর চেষ্টা করে, যারা সবাই ব্যাককান্ট্রি স্কিইং করছিল বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজ দুই ব্যক্তির সন্ধানে সোমবার আবার উদ্ধারকাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।

ম্যাটেল জানান, রোববার ঝুঁকির মাত্রা ছিল ‘যুক্তিসঙ্গত’ এবং দুইজন গাইডই স্থানীয় ও অত্যন্ত অভিজ্ঞ ছিল।

তুষারধস/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *