বগুড়ার দুই আসনেই প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

নিউজ ডেস্ক: বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। তার আপিল আবেদন খারিজ করে নির্বাচন কমিশনের (ইসি) দেয়া সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে করা পৃথক দুটি রিট আবেদন মঞ্জুর করে এই আদেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ ইকবাল কবিরের দ্বৈত বেঞ্চে হিরো আলমের রিটের শুনানি শেষে তার মনোনয়নপত্র গ্রহণ এবং ১ ফেব্রুয়ারির উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যবস্থা নেয়ার জন্য ইসিকে নির্দেশ দিয়েছেন। হিরো আলমের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী কাজী রেজাউল হোসেন এবং ইয়ারুল ইসলাম।

আইনজীবী ইয়ারুল ইসলাম বলেন, শুনানি শেষে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রিট আবেদন মঞ্জুর করে আদেশ দিয়েছেন।

এ ব্যাপারে গণমাধ্যমকে হিরো আলম বলেন, নির্বাচন কমিশন অন্যায়ভাবে দুই আসনেই আমার মনোনয়নপত্র বাতিল করেছিল। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে আলাদা দুটি রিট করেছিলাম। আজ রিট শুনানি শেষে হাইকোর্ট দুই আসনেই আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন।

গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের একটি তালিকা দাখিল করতে হয়। মনোনয়নপত্রের সাথে দাখিল করা সমর্থনসূচক স্বাক্ষরের তালিকায় গড়মিল পাওয়ায় হিরো আলমের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপলি করেন হিরো আলম। গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনে আপিলের শুনানি হয়। নির্বাচন কমিশন থেকে থেকে রোববার হিরো আলমের মনোনয়নপত্র বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখা হয়।

হিরো আলম/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *