বঙ্গবন্ধুর প্রতি বিপিএ’র শ্রদ্ধা

০৭ নভেম্বর ২০২০ (নিউজ ডেস্ক): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ)। ফিজিওথেরাপি চিকিৎসকদের পেশাজীবী সংগঠন বিপিএ-এর নবনির্বাচিত নেতারা জাতির পিতার প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেন।

শনিবার রাজধানীর ধানমণ্ডি ৩২ নাম্বারে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে দোয়ার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের নবনির্বাচিত কমিটির সভাপতি দলিলুর রহমান, মহাসচিব ফরিদ উদ্দিন, সহ-সভাপতি ইশরাত জাহান, গবেষণা ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান ইমন-সহ অন্যান্য নেতারা।

গত ২৪ অক্টোবর রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে বিপিএ’র নির্বাচন অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

বিপিএ/এএমএম/টিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *