বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে শেখ হাসিনা সংগ্রাম করে যাচ্ছেন

১৫ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরাধিকার হিসেবে তার স্বপ্ন পূরণ করার সংগ্রাম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটাই বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, স্বাধীনতা এবং মুক্তির সংগ্রামে নেতৃত্বদানকারী রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ যুগ যুগ ধরে এদেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।

ওবায়দুল কাদের/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ