বঙ্গমাতা ছিলেন বঙ্গবন্ধুর ছায়াসঙ্গী

৮ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেছেন, বঙ্গমাতা ছিলেন বঙ্গবন্ধুর ছায়াসঙ্গী। তিনি বঙ্গবন্ধুকে উদ্ধৃত করে বলেন, বঙ্গবন্ধু বলেছেন, আমার দুটি শক্তি একটি আত্মবিশ্বাস আর একটি রেনু।

সোমবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘বঙ্গমাতা: ইতিহাসের সাহসী মানুষ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ‘সম্প্রীতি বাংলাদেশ’।

পরিকল্পনা মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু, তার সহধর্মীনি বঙ্গমাতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনজনই চেতনায় বাংলার মাটি ও মানুষের কাছাকাছি অবস্থান করেন। তাই তাদের নেতৃত্বগুনে আজকের বাংলাদেশ। এখানে বিপদ যতই আসুক না কেন বাংলাদেশ কখনও পথ হারাবে না।

এ ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য মন্ত্রী সম্প্রীতি বাংলাদেশ ও তার আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান।

আলোচনায় বক্তারা বঙ্গমাতাকে বঙ্গবন্ধুর বর্নাঢ্য রাজনৈতিক জীবনের প্রেরণাদায়ী হিসেবে অভিহিত করেন। রাজনীতির কারনে অধিকাংশ সময় বঙ্গবন্ধু জেল অথবা বাড়ির বাইরে থাকতেন। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে পরিবারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতেন বঙ্গমাতা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রাজনৈতিক জীবনের অনেক সিদ্ধান্ত গ্রহণে বঙ্গমাতা রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। বঙ্গবন্ধুর জীবনের অনেক সাহসী সিদ্ধান্ত গ্রহণে নেপথ্যে থেকে প্রেরণাদান করতেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। মাত্র ৩ বছর বয়সে বঙ্গবন্ধুর সাথে গাঁটছড়া বেঁধে আমৃত্য বঙ্গবন্ধুর পাশে ছিলেন এই সাহসী মানুষটি।

সম্প্রীতি বাংলাদেশ এর আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, মাহফুজা খানম।

পরিকল্পনা মন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ