১৯ মার্চ ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মেক্সিকোর রাজধানীর দক্ষিণ-পশ্চিমাঞ্চল তোলুকা শহরের দক্ষিণে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১৩ পুলিশ নিহত হয়েছেন। সাম্প্রতিক সময়ে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যাপক হত্যাকাণ্ডের শিকার হওয়ার অন্যতম ঘটনা এটি।
সামাজিকমাধ্যমে এ ঘটনার বিভৎস দৃশ্যের ছবি ছড়িয়ে পড়েছে। যাতে বুলেটে ঝাঁজরা হয়ে যাওয়া পুলিশের গাড়ি, ট্রাক ও রাস্তায় কিংবা গাড়িতে কর্মকর্তাদের মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে। খবর: রয়টার্স।
মেক্সিকোর নিরাপত্তামন্ত্রী রড্রিগো মার্টিনেজ-সেলিস বলেন, কৌটেপেক হ্যারিনাস পৌরসভার এললানো গ্রান্ডি এলাকায় টহল দ্চ্ছিল কয়েকজন পুলিশ সদস্য। হঠাৎ তাদের ওপর হামলা চালিয়েছে সংঘবদ্ধ বন্দুকধারীরা।
গণমাধ্যমকে মন্ত্রী বলেন, এই হামলা মেক্সিকোর জন্য লজ্জার। আইনের সমর্থনে সর্বশক্তি নিয়ে আমরা এই হামলার জবাব দেব।
হামলাকারীদের খুঁজে বের করতে মেক্সিকোর ন্যাশনাল ও সশস্ত্র বাহিনী তল্লাশি চালাচ্ছে। হামলার ঘটনায় অপরাধীদের কতজন আহত কিংবা নিহত হয়েছেন তা জানা সম্ভব হয়নি। এ ছাড়া দেশটির মাদকচক্রও এই হামলায় জড়িত কিনা তা এখনও জানা সম্ভব হয়নি।
মেক্সিকো/এসকেএম















Leave a Reply