বন্দুকধারীর হামলায় প্রাণহানি

০৫ মার্চ ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): আফগানিস্তানের পূর্বাঞ্চলে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। তাদের সবাই বেসামরিক নাগরিক বলে জানা গেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির নাঙ্গারহার প্রদেশের সর্খ রড জেলায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা সবাই প্লাস্টিক কারখানায় কাজ করতেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। 

এ ঘটনায় সন্দেহভাজন ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তবে এর আগে এ ধরনের বেশকিছু ঘটনার দায় স্বীকার করেছিল আইএস।

আফগানস্তিান/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *