বন্দুক হামলায় প্রাণহানি

১৮ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): আফগানিস্তানে মসজিদে তারাবির নামাজের সময় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে একই পরিবারের আটজন নিহত হয়েছেন।

শনিবার রাতে দেশটির পূর্বঅঞ্চলের নানগারহার ‍প্রদেশে এই ঘটনা ঘটেছে।

প্রদেশটির গভর্ণর জিয়াউল হক আমারখিল জানিয়েছেন, শহরের জালালাবাদে তারাবির নামাজের সময় বন্দুক হামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত বিরোধে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

আফগানিস্তানে জমিজমা নিয়ে প্রায়ই বিরোধ হয়ে থাকে। আফগানিস্তানে প্রতিশোধমূলক হত্যা সাধারণ ঘটনা।

বন্দুক হামলা/এসকেএম