বন্ধ হচ্ছে দক্ষিণ আফ্রিকার সাথে যোগাযোগ

২৭ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার ঠেকাতে দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশের সব ধরনের যোগাযোগ বন্ধ হচ্ছে। এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠেয় স্বাস্থ্যবিষয়ক সম্মেলনে অংশ নিতে যাত্রাকালে এক অডিও বার্তায় এ তথ্য জানান জাহিদ মালেক।

তিনি বলেন, সম্প্রতি আফ্রিকাসহ ইউরোপের কিছু দেশে ছড়িয়ে পড়া করোনার নতুন ধরণ ‘ওমিক্রন’-এর বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় অবগত রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হচ্ছে।

ওমিক্রন করোনার অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায় কিছুটা বেশি এগ্রেসিভ হলেও দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এটি নিয়ে তৎপর রয়েছে। সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে মন্ত্রী তার বার্তায় নিশ্চিত করেন।

এ সময় ভ্যারিয়েন্টটি নিয়ে অতিরিক্ত আতঙ্কিত না হয়ে দেশবাসীকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান মন্ত্রী।

তিনি বলেন, সব এয়ারপোর্ট, স্থলবন্দর বা দেশের সব প্রবেশপথে স্ক্রিনিং আরও জোরদার করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। একইসাথে সারা দেশেই স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে ও মুখে মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে জেলা প্রশাসনগুলোকে নির্দেশনা দেয়া হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী/এসকেএম/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ