নিউজ ডেস্ক: বন্যহাতি রক্ষার আহ্বান জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন বলেছেন, বন্য হাতির আবাসস্থল যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে লক্ষ্য রেখে মানুষের দ্বন্ধ নিরসন করে বন্ধুত্বপূর্ণ অবস্থান তৈরী করতে হবে।
শুক্রবার রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় বন্য হাতি ও মানুষের দ্বন্ধ নিসরনে সোলার ফেন্সিং প্যানেলের উদ্বোধন ও কাপ্তাই ন্যাশানাল পার্কে বন্য হাতির আক্রমনে নিহত ও ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বন্য হাতির আবাসস্থল আবাসস্থল ধ্বংস করার কারনে বনের হাতিরা খাবার না পেয়ে লোকালয়ে চলে আসে। তাই বন্য হাতির আবাসস্থলকে নিরাপদ রাখার পাশাপাশি বনের মধ্যে হাতির খাবার তৈরীর ব্যবস্থা করতে হবে। হাতি যে খাবার গুলো খায় সেই সব গাছ রোপন করার নির্দেশনা প্রদান করেন মন্ত্রী।
রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী, চট্টগ্রাম অঞ্চলের প্রধান বন সংরক্ষক বিপুল চন্দ্র দাস, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ, সিএমসি কমিটির সভাপতি বাবুল আক্তার, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু সালেহ শোয়েব খানসহ অন্যরা।
পরে কাপ্তাই উপজেলায় বন্য হাতির আক্রমনে নিহত ও ক্ষতিগ্রস্থ ১৫টি পরিবারের মাঝে ৬ লক্ষ ২০ হাজার টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়।
শাহাব উদ্দিন/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply