বন্যা পরিস্থিতি পরিদর্শনে সিলেটে প্রধানমন্ত্রী

২১ জুন ২০২২ (নিউজ ডেস্ক): প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ সংলগ্ন এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন।

মঙ্গলবার হেলিকপ্টারে করে তিনি বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যান। খবর: বাসস।

প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতি প্রত্যক্ষ করেন। এসময় তাকে বহনকারী হেলিকপ্টারটি ‘লো ফ্লাই মোড’ বজায় রেখে উড়তে থাকে।

পরে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সিলেট সার্কিট হাউসে যান, সেখানে তার বিভাগীয় ও জেলা প্রশাসন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠক করার কথা রয়েছে।

এর আগে বন্যার পানিতে বিস্তীর্ণ এলাকা সমুদ্রে পরিণত হওয়া বিশেষ করে সিলেটের উত্তর-পূর্বাঞ্চলে বন্যার্তদের সরিয়ে নিতে এবং অসহায় মানুষকে সাহায্যের জন্য বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে কর্তৃপক্ষ সেনা বাহিনীর প্রতি আহ্বান জানায়। একইসাথে নৌবাহিনী ও বিমান বাহিনীর ইউনিটগুলোকেও ডাকা হয়েছে।

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার ১৫ থেকে ১৮ জুন বন্যা কবলিত জেলাগুলোর জেলা প্রশাসকদের তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে নগদ ২ কোটি ২ দশমিক ২৫ লাখ টাকা, ৪শ’ মেট্রিক টন চাল এবং ৪১,০০০ প্যাকেট শুকনো ও অন্যান্য খাবার বরাদ্দ করেছে।

পিএম/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ