বন্য শূকরের আক্রমণের শিকার শাকিরা

০১ অক্টোবর ২০২১ (বিনোদন ডেস্ক): বন্য শূকরের আক্রমণের শিকার হয়েছেন ওয়াকা ওয়াকা খ্যাত কলম্বিয়ার গায়িকা শাকিরা। এসময় তার সাথে আট বছরের ছেলে মিলানও ছিল। হামলার পর দুটি শূকর তার ব্যাগটি ছিনিয়ে নেয়। তার ব্যাগে মোবাইল ও মূল্যবান জিনিসপত্র ছিল।

বুধবার (২৯ সেপ্টেম্বর) ইন্সটাগ্রাম স্টোরিতে এ কথা জানিয়েছে গায়িকা।

বিবিসিকে শাকিরা জানান, স্পেনের বার্সেলোনার কাছে একটি পার্কে বেড়াতে যান তিনি। পার্কে ঘুরার সময় আচমকাই দুইটি বন্য শূকর তার ও তার ছেলের ওপর হামলা করে। সেখানে তার হাত থেকে ব্যাগটি ছিনিয়ে গেছে। ব্যাগের মধ্যে মোবাইল ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিল।

স্টোরিতে শাকিরা লেখেন, তারা আমার সবকিছু ধ্বংস করে দিয়েছে।

স্টোরির একটি অংশে তিনি ছেলের উদ্দেশ্যে বলেন, মিলান, সত্যিটা বলো, কীভাবে তোমার মা ওই বন্য শূকরের মোকাবেল করেছে।

স্পেনে বেশ কয়েক বছর ধরে বন্য শূকরের হামলার ঘটনা প্রায় নিয়মিত। ২০১৬ সালে এ বিষয়ে স্প্যানিশ পুলিশ প্রায় ১২শ অভিযোগ পেয়েছে। শহুরে এলাকায় বন্য প্রাণীর বিচরণ রুখতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে।

শাকিরা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *