৪ ফেব্রুয়ারি ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকারের চার শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার কয়েক ঘণ্টার ব্যবধানে এই চার কর্মকর্তা পদত্যাগ করেন। খবর: এএফপি।
এই চার কর্মকর্তা হলেন বরিসের কার্যালয়ের কমিউনিকেশন ডিরেক্টর জ্যাক ডয়েল, হেড অব পলিসি মুনিরা মির্জা, চিফ অব স্টাফ ড্যান রোজেনফিল্ড ও সরকারের জ্যেষ্ঠ আমলা মার্টিন রেনোল্ডস।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ডাউনিং স্ট্রিটে করোনা লকডাউনের বিধি ভেঙে পার্টি আয়োজনের দায়ে চাপের মুখে থাকায় ও বরিসের অতিরিক্ত কথা বলার স্বভাবের কারণে এ কর্মকর্তা পদত্যাগ করেছেন।
বিবিসির খবরে বলা হয়েছে, কার্যালয়ের পার্টির আয়োজন করে চাপের মুখে রয়েছেন বরিস। এ ছাড়া তার নেতৃত্ব প্রশ্নের মুখে। এমন পরিস্থিতি এই চার কর্মকর্তা পদত্যাগ করলেন।
এই পদত্যাগ প্রসঙ্গে ডয়েল বলেছেন, সাম্প্রতিক কয়েক সপ্তাহ তার জীবনের জন্য কঠিন সময়। তবে তিনি সব সময় দুই বছর পর এ পদ ছেড়ে চলে যেতে চেয়েছিলেন।
এদিকে রোজেনফিল্ডের পদত্যাগ প্রসঙ্গে বরিসের কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটের এক কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার সকালে তিনি পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে দিয়েছেন।
তবে এ পদে অন্য কেউ যুক্ত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। বরিসের প্রধান ব্যক্তিগত সচিবের দায়িত্ব পালন করছেন মার্টিন রেনোল্ডস। তার ক্ষেত্রেও এক ধরনের পদক্ষেপ নেয়া হবে। তবে এ পদের দায়িত্ব ছাড়ার পর তিনি আগের দায়িত্বে ফরেন অফিসে ফিরতে পারবেন।
যুক্তরাজ্য/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply