বর্জ্যমুক্ত দেশ গড়ার আহ্বান পরিবেশমন্ত্রীর

নিউজ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন এবং বর্জ্য মুক্ত দেশ গড়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। বলেন, পরিচ্ছন্ন দেশ গড়তে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ১০০ দিনের পরিকল্পনা ঘোষণা করেছে। দেশের জনগণ সরকারের উদ্যোগের সাথে একযোগে কাজ করলে বর্জ্য মুক্ত দেশ গড়া সম্ভব হবে।

শুক্রবার রাজধানীর মান্ডা হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এলাকার শীতার্তদের মধ্যে ৩ হাজার কম্বল বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এ কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, পরিচ্ছন্নতার দিক বিবেচনায় মুগদা থানাকে রাজধানীর রোল মডেল করা হবে। ঢাকা-৯ আসনের প্রতিটি এলাকায় সিংগেল ইউজ প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার বিষয়েও জোর দেয়া হবে। শুধু বর্জ্য ব্যবস্থাপনা বা বায়ু দূষণ কমানো নয়, মান্ডা এলাকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান প্লাস্টিকমুক্ত করার ঘোষণাও দেন মন্ত্রী।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭২ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম শামীম, ৭১ নং ওয়ার্ড কাউন্সিলর খাইরুজ্জামান খাইরুল, মুগদা থানা সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাহার ও যুবলীগ নেতা হাজী বিপ্লব হোসেন এবং স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

সাবের হোসেন চৌধুরী/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *