১৪ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, বাংলা নববর্ষ বাঙ্গালীর নিজস্ব সংস্কৃতির বহিঃপ্রকাশ।
বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ জেলার শিল্পকলা একাডেমীতে বাংলা নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এসএম মুরাদ আলী।
অ্যাডভোকেট মাহবুব আলী বলেন, মোঘল আমলে সূচনা হওয়া নববর্ষ উদযাপন এখন রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়ে থাকে। প্রত্যেকে পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরে অনেক সম্ভাবনা ও প্রত্যাশা নিয়ে বর্ষবরণ করে।
প্রতিমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের মহামারীর কারণে এই উৎসব গত দুইবছর পালন করা বাধাগ্রস্থ হলেও এ বছর প্রাণের ছোঁয়ায় সবাই বর্ষবরণ উৎসব করতে পারছে।
এর আগে ভোরে স্থানীয় শিরিষতলার লন টেনিস মাঠে বর্ণমালা খেলাঘর নব সূর্যকে বরণ করে। পরে জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
এছাড়াও সকাল সাড়ে এগারোটায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে আয়োজন করা হয় লোকজ মেলার। বিমান প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্ভোধন করেন।
দুই বছর করোনা ভাইরাসের মহামারীর কারণে বন্ধ থাকার পর হবিগঞ্জে প্রাণের ছোয়ায় বর্ষবরণ করা হয়েছে। সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, নব সূয্যকে বরণ, আলোচনা সভা, র্যালি, সঙ্গীত, নূত্যাষ্টানের মধ্য দিয়ে বর্ষবরণ পালিত হয় সর্বত্র।
বাংলা নববর্ষ/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply