বলিউডে জয়া আহসান, বিপরিতে নওয়াজ সিদ্দিকী

১৬ সেপ্টেম্বর ২০২১ (বিনোদন ডেস্ক): এবার নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে অভিনয় করবেন দুই বাংলায় জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সায়ন্তন মুখোপাধ্যায়ের নির্মিতব্য একটি ওয়েব সিরিজে তাদের একসাথে দেখা যাবে।

ভারতের আনন্দবাজার পত্রিকাকে এসব তথ্য জানিয়েছে নির্মাতা নিজেই।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ১৯৬৭ সালের নকশালবাড়ি আন্দোলন ঘিরে এ সিনেমার ঘটনা আবর্তিত। ওই সময়ের বিতর্কিত পুলিশ অফিসার রুণু গুহ নিয়োগীর লেখা ‘সাদা আমি কালো আমি’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করছেন সায়ন্তন মুখার্জি।

সিনেমায় চারু মজুমদারের চরিত্রে অভিনয় করবেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। আর তার স্ত্রী লীলা মজুমদারের চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। আর পুলিশ অফিসার রুণু গুহ নিয়োগীর চরিত্রে দেখা যাবে রণিত রায়কে। এছাড়া তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত সিদ্ধার্থ শঙ্কর রায়ের ভূমিকায় দেখা যাবে শক্তিমান অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে।

এতে জ্যোতি বসুর চরিত্রে বলিউডের বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল অথবা বোমান ইরানিকে দেখা যেতে পারে বলে জানিয়েন নির্মাতা সায়ন্তন মুখার্জি।

ব্যাপক আয়োজনে নির্মিত হবে এই ওয়েব সিরিজ। বাংলা, হিন্দি, ইংরেজি তিনটি ভাষায় তৈরি হবে এটি। সিনেমার চিত্রায়ন হবে কলকাতা, মুম্বাই, কেরালা, অন্ধ্রপ্রদেশ, চীন ও রাশিয়াতে।

এ বিষয়ে সায়ন্তন বলেন, ‘পশ্চিমবঙ্গের আন্দোলনের ইতিহাসও তুলে ধরার সময় এসেছে। সেই জায়গা থেকেই আমার এই উপন্যাস নির্বাচন।

জয়া আহসান/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *