৩১ জানুয়ারি ২০২২ (বিনোদন ডেস্ক): যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে একটি ৬০ তলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন যুক্তরাষ্ট্রের সেরা সুন্দরীর খেতাব পাওয়া চেসলি ক্রিস্ট।
চেসলির মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছে তার পরিবার।
মৃত্যুর আগে সুইসাইড নোট লিখে গেছেন তিনি। তাতে লেখা রয়েছে- ‘এই দিনটি আপনার জন্য বিশ্রাম ও শান্তি নিয়ে আসুক’।
চেসলির বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। এক বিবৃতিতে তার পরিবার জানায়, বড় দুঃখের সাথে আমরা আমাদের প্রিয় চেসলির মৃত্যুর খবরটি জানাচ্ছি। তার দুর্দান্ত আলো ছিল। যা তার সৌন্দর্য ও শক্তি দিয়ে বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করেছিল। চেসলি মানুষকে ভালোবাসত, সে হাসতে জানত এবং সে উজ্জ্বল ছিল।
জানা গেছে, ২০১৯ সালে মিস ইউএসএ খেতাব জিতেছিলেন চেসলি ক্রিস্ট। পেশায় ছিলেন আইনজীবী। যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থা নিয়ে তিনি বেশ সোচ্চার ছিলেন। দুটি বিশ্ববিদ্যালয় থেকে তিনটি উচ্চতর ডিগ্রি গ্রহণকারী চেসলি কেন আত্মহত্যা করেছেন, তার নির্দিষ্ট কোনও কারণ এখনো জানা যায়নি।
যুক্তরাষ্ট্র/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply