বাংলাদেশিদের ইউক্রেন ছাড়ার পরামর্শ

১৫ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): প্রতিবেশী রাশিয়ার সাথে উত্তেজনার প্রেক্ষাপটে ইউক্রেনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অবিলম্বে দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সমদূরবর্তী দায়িত্বের অংশ হিসেবে পোল্যান্ডে অবস্থিত দূতাবাসের মাধ্যমে ইউক্রেনের সাথে কূটনৈতিক যোগাযোগ বজায় রাখে বাংলাদেশ।

পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক অবস্থার প্রেক্ষাপটে ইউক্রেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার পরামর্শ দেয়া যাচ্ছে। অন্য কোনও দেশে যেতে না পারলে তারা বাংলাদেশে যেতে পারেন। ঘটনাবলি পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ হালনাগাদ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই সাথে সব বাংলাদেশিকে অত্যাবশ্যকীয় না হলে ইউক্রেনে সব ধরনের ভ্রমণ পরিহার করার পরামর্শ দেয়া হলো।

এ ছাড়া ইউক্রেনে অবস্থানরত সব বাংলাদেশিকে তাদের অবস্থানের তথ্য দূতাবাসকে জানিয়ে রাখার জন্য অনুরোধ করা হলো, যাতে জরুরি প্রয়োজনে দূতাবাস তাদের সাথে যোগাযোগ করতে পারে।

ইউক্রেন/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *