৩১ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): বাংলাদেশিদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা আবারও বাড়ানো হয়েছে। আগামী ৩০ আগস্ট পর্যন্ত প্রবেশের নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি আদেশ জারি করে। যার মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত ও শ্রীলঙ্কার কোনও নাগরিক ইতালিতে প্রবেশ করতে পারবে না। এর আগেও একাধিকবার নিষেধাজ্ঞা বৃদ্ধি করে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়।
বাংলাদেশে আটকে পড়া এক প্রবাসী জানান, গত কয়েক মাস ধরে নিষেধাজ্ঞা থাকার কারণে ইতালিতে যেতে পারছে না। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে আছে। অর্থনৈতিকভাবে চরম সংকটের মুখোমুখি দাঁড়িয়ে বসে বসে দোকান ভাড়া দিতে হচ্ছে। এভাবে আর কয়েক মাস চলতে থাকলে ব্যবসা গুটিয়ে ফেলতে হবে।
এদিকে রোমে বাংলাদেশ দূতাবাসের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশে আটকে থাকা প্রবাসীদের ইতালিতে ফিরিয়ে আনতে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।
ইতালি/এসকেএম















