১৬ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিকে অবৈধ ঘোষণা করেছেন, তাই দেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না। এমনটাই বললেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
শনিবার রাজধানীর একটি হোটেলে ‘ন্যাশনাল স্টেকহোল্ডার কনসালটেশন অন ইনস্টিটিউশনাল অব প্যারালিগ্যাল অ্যাপ্রোচ’ শীর্ষক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার যেহেতু আইনের শাসনে বিশ্বাস করে, তাই সর্বোচ্চ আদালতের ওই রায় মান্য করে। আগামী জাতীয় নির্বাচন নিশ্চয়ই সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি।
বিএনপির নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সারাবিশ্বে দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়। ভোট হবে নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচনের সময় যে সরকার থাকবে, তারা শুধু দৈনন্দিন কাজ করার জন্যই থাকবে। আমরা আশা করবো, সবাই নির্বাচনে আসবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কারও দরজায় গিয়ে তদবিরের দরকার হবে না।
আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। বক্তব্য দেন ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার, জিআইজেড-এর কান্ট্রি ডিরেক্টর আন্দ্রোস কুক ও রুল অব ল প্রোগ্রামের অনুষ্ঠান প্রধান প্রমিতাসেন গুপ্তা।
আইনমন্ত্রী/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply