বাংলাদেশে কেউই আইনের উর্ধ্বে নয়

নিউজ ডেস্ক: বাংলাদেশে কেউই আইনের উর্ধ্বে নয়। আইন তার নিজস্ব গতিতে চলে। তাই, বিচারক যে রায় দেন তা সবাইকে মেনে নিতে হবে। এমনটাই বলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুটি ইউনিয়নে আশ্রয়ন প্রকল্পের আওতায় নির্মিত ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশে সঠিক বিচার কাজ হয় না এমন অপবাদ সহ্য করা হবে না।

আনিসুল হক উল্লেখ করেন, জনগণ এ দেশের উন্নয়ন দেখেছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে জনগণের প্রয়োজন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তিনি আসন্ন নির্বাচনে আবারও শেখ হাসিনাকে জয়যুক্ত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

কসবার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনির হোসেনসহ অন্যরা বক্তৃতা করেন।

পরে মন্ত্রী ৫২ জন ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ন প্রকল্পের উপহার হিসাবে ঘরের চাবি বুঝিয়ে দেন।

আইনমন্ত্রী/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *