বাংলাদেশ শ্রীলংকা হবে না খাদ্য সংকটও হবে না

২৪ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময় বাংলাদেশ কখনও শ্রীলংকা হবে না এবং খাদ্য সংকটও হবে। এমনটাই বলেছন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বুধবার রাজধানীর বাংলামোটরের বিআইডব্লিউটিসি কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিআইডব্লিউটিসি ওয়ার্কাস ইউনিয়ন অনুষ্ঠানের আয়োজন করে।

বঙ্গবন্ধুর জীবনাদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, যতক্ষণ শেখ হাসিনার হাতে দেশ, ততক্ষন পথ হারাবে না বাংলাদেশ। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ বর্ণিল হচ্ছে। আর সেটাই হচ্ছে বিএনপির নেতাদের অন্তরের জ্বালা।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, শুধু একটি দিন বা একটি আলোচনার মধ্যে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করি, তা নয়, প্রতিদিন-প্রতিক্ষণ আমরা মুজিব আদর্শকে ধারণ করে চলি।

তিনি বলেন, শেখ মুজিব হচ্ছে আমাদের প্রেরণা, শেখ মুজিব হচ্ছে আমাদের চেতনার নাম, শেখ মুজিব হচ্ছে আমাদের বিশ্বাসের নাম। সেই নিয়ে পথ চলছি।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আজকে মুজিব আদর্শে পরিচালিত হচ্ছে বলে এবং মুক্তিযুদ্ধের চেতনায় আছি বলেই বাংলাদেশ সমগ্র পৃথিবীতে জায়গা করে নিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের এ অগ্রযাত্রা, অর্থনৈতিক অবস্থান এবং বাংলাদেশের মানুষের জীবন যাত্রার মান সমগ্র পৃথিবীতে সমাদৃত হচ্ছে। এর একটি কারণ বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে দেশ পরিচালিত হচ্ছে। আর এর নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিমন্ত্রী বলেন, একসময় দেশে আইনের শাসনের প্রধান অন্তরায় ছিল অপরাধীদের বিচার কিন্তু আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার সেই অন্তরায় ভেঙে অপরাধীদের বিচার করেছে। পরে জাতির পিতা বঙ্গবন্ধুসহ পঁচাত্তরের ১৫ আগষ্টে নিহত সব শহীদের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

খালিদ মাহমুদ চৌধুরী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *