৬ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): রাজধানীর বাংলামোটরে ১২ তলাবিশিষ্ট রাহাত টাওয়ারে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাহাত টাওয়ারের ১১তলায় অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে।
ভবনটিতে থাকা বিভিন্ন অফিসের কর্মীরা দ্রুত বেরিয়ে যাওয়ায় হতাহতের খবর পাওয়া যায়নি। এই টাওয়ারের বিভিন্ন ফ্লোরে কয়েকটি ফার্মেসিসহ এখানে যমুনা টেলিভিশন সেন্টার ও বিজয় টেলিভিশন সেন্টার রয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, বাংলামোটরে রাহাত টাওয়ারের ১১ তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
অগ্নিকাণ্ড/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply