২৩ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রাখায় বিশিষ্ট ১৫ জন ব্যক্তি পাচ্ছেন ‘বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার -২০২১’।
রোববার ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি-২০২১’ এর সব সদস্যের সম্মতিতে এবং বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার-২০২১’ ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: বারিধারায় বহুতল ভবনে আগুন
পুরষ্কার প্রাপ্তরা হচ্ছেন: কবিতায় আসাদ মান্নান ও বিমল গুহ, কথাসাহিত্যে ঝর্ণা রহমান ও বিশ্বজিৎ চৌধুরী, প্রবন্ধ/গবেষণায় হোসেনউদ্দীন হোসেন, অনুবাদে আমিনুর রহমান ও রফিক-উম-মুনীর চৌধুরী, নাটকে সাধনা আহমেদ, শিশুসাহিত্যে রফিকুর রশীদ, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় পান্না কায়সার, বঙ্গবন্ধু বিষয়ক গবেষণায় হারুন-অর-রশিদ, বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞানে শুভাগত চৌধুরী, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনীতে সুফিয়া খাতুন, হায়দার আকবর খান রনো ও ফোকলোরে আমিনুর রহমান সুলতান।
আরও পড়ুন: বেগম রোকেয়া পদক পেলেন যারা
বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা-২০২২ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করবেন।
পুরস্কার/টিটি/আরএম
আরও সংবাদ পড়তে ক্লিক করুন: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply