২১ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী জোড়া বোমা হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৭৩ জন।
বৃহস্পতিবার দেশটির রাজধানীর প্রাণকেন্দ্রে এ ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে ধারণা করছে দেশটির সেনাবাহিনী। খবর: আল-জাজিরা।
ব্রিগেডিয়ার জেনারেল হাজেম আল-আজওয়ায়ি হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন, তায়ারান স্কয়ারের কাছে বাব আল-শারজি এলাকায় পুরাতন কাপড়ের বাজারে এই হামলা হয়।
ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, এক ব্যক্তি বাজারে প্রবেশ করে এবং জানায় সে অসুস্থ। এতে লোকজন তার আশেপাশে জড়ো হয়। এসময় সে বোমার বিস্ফোরণ ঘটায়। বোমা বিস্ফোরিত হলে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। অনেকে বিস্ফোরণে নিহত ও আহতদের উদ্ধারে তাদের কাছে কাছে ছুটে যায়। ওই সময় দ্বিতীয় হামলাকারী আরেকটি বোমার বিস্ফোরণ ঘটায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।
বোমা হামলা/এসকেএম/আরএম
















Leave a Reply