বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞার সময় বাড়ল

নিউজ ডেস্ক: নিরাপত্তার স্বার্থে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, আলীকদম ও থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আগামী ৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

শুক্রবার বিকালে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিষেধাজ্ঞা আরও চার দিন বাড়ানো হয়।

নিরাপত্তা বাহিনী ও প্রশাসন সূত্রে জানা যায়, বান্দরবান জেলার রুমা-রোয়াংছড়ি, থানচি এবং আলীকদম উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। সাঁড়াশি অভিযানে নিরাপত্তা বিবেচনায় পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর মধ্যে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় গত মাসের ১৮ অক্টোবর থেকে এবং রুমা ও থানচি দুটি উপজেলায় গত ২৩ অক্টোবর থেকে পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা চলছে।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে নিষেধাজ্ঞার সময়সীমা আগামী ৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, সন্ত্রাসবিরোধী অভিযান ও তথ্য সংগ্রহের জন্য নিরাপত্তা বাহিনীর সাঁড়াশি অভিযান পরিচালিত হচ্ছে বান্দরবানের পাহাড়ে। অভিযানে পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় রুমা, রোয়াংছড়ি, থানচি এবং আলীকদম চারটি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞার সময়সীমা আগামী ৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

বান্দরবান/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *