০১ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): সিরিয়ায় বাসে হামলায় প্রায় ৪০ সৈন্য নিহত হওয়ার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।
৩০ ডিসেম্বর দেশটির পূর্বাঞ্চলে একটি বাসে হামলার এক দিন পর বৃহস্পতিবার এ দায় স্বীকার করছে আইএস। খবর: এএফপি’র।
আইএসের প্রচারণা মাধ্যম আমাকের এক বিবৃতিতে বলা হয়, তাদের যোদ্ধারা সরকারি সৈন্য পরিবহন করা একটি বাসে হামলা চালিয়েছে।
মানবাধিকার বিষয়ক সিরীয় যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা জানায়, আইএস বুধবার দেশটির পূর্বাঞ্চলীয় দিয়ার ইজোর প্রদেশে সরকারি সৈন্য লক্ষ্য করে এ হামলা চালায়। এতে ৩৭ সৈন্য নিহত হয়।
এদিকে যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আব্দেল রাহমান বুধবার গণমাধ্যমকে বলেন, গত বছর আইএসের খিলাফতের পতনের পর থেকে এটি ছিল তাদের চালানো সবচেয়ে ভয়াবহ হামলার অন্যতম।
পর্যবেক্ষণ সংস্থা জানায়, ২০১১ সালে সিরিয়ায় যুদ্ধ শুরুর পর থেকে ৩ লাখ ৮৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।
সিরিয়া/এসকেএম
















Leave a Reply