১২ এপ্রিল ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): মেক্সিকো সিটির কাছে একটি বাড়িতে বন্দুকধারীরা ঢুকে চার শিশুসহ আটজনকে গুলি করে হত্যা করেছে।
সোমবার রাজধানীর উত্তরে অবস্থিত তুলতাপেক পৌরসভায় এ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। মেক্সিকো রাজ্যের প্রসিকিউটরের দপ্তর বরাতে এ খবর জানিয়েছে এবিসি নিউজ।
কর্তৃপক্ষ নিহতদের ব্যাপারে বিস্তারিত আর কিছু না জানালেও সংবাদমাধ্যমের খবরে বলা হয়, তারা একই পরিবারের সদস্য।
উল্লেখ্য, মেক্সিকো সরকার ২০০৬ সালে ফেডারেল সৈন্যের সহযোগিতায় মাদকবিরোধী অভিযান শুরু করায় তখন থেকেই দেশটিতে সংঘবদ্ধ চক্রের সহিংসতা অনেক বেড়ে যেতে দেখা যায়।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০০৬ সাল থেকে মেক্সিকোতে তিন লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এদের অধিকাংশ বিভিন্ন গ্রুপের অপরাধী চক্রের মধ্যে যুদ্ধে প্রাণ হারান।
মেক্সিকো/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply