বাড়ি ফিরলেন আলমগীর

০৫ মে ২০২১ (বিনোদন ডেস্ক): করোনা আক্রান্ত হয়ে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন বরেণ্য অভিনেতা আলমগীর। টানা ১৭ দিনের চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন তিনি।

বুধবার বিকেলে হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন এ অভিনেতা।

গত ১৭ এপ্রিল করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছিলেন আলমগীর ও রুনা লায়লা। ১৮ এপ্রিল করোনায় আক্রান্ত হয়েছিলেন আলমগীর। পরে ওইদিন বিকেলেই হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।

জানা গেছে, হাসপাতালে ডাক্তার রাশেদুল হাসানের তত্ত্বাবধানে ছিলেন আলমগীর। এ ছাড়া আরও কয়েকজন চিকিৎসক সার্বক্ষণিক তার দেখাশোনা করেছেন।

এক সাক্ষাৎকারে আলমগীর বলেন, ‘সবার আন্তরিকতা ছিল এক কথায় অসাধারণ। হোমলি এনভায়রনমেন্টে ছিলাম।’

বাসায় ফেরার অনুমতি পেয়ে ভালো লাগছে এ অভিনেতার। এমনটাও জানিয়েছেন তিনি। তবে বাসায় ফিরে আরও কয়েকদিন সাবধানতা মেনে চলতে হবে তাকে।

আলমগীর/এসকেএম