০১ অক্টোবর ২০২১ (স্পোর্টস ডেস্ক): প্রায় একমাস হাসপাতালে কাটানোর পর বাড়ি ফিরেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলে।
বৃহস্পতিবার রাতে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেন এ কিংবদন্তি ফুটবলার।
এর আগে সেপ্টেম্বরের শুরুতে নিয়মিত পরীক্ষা করাতে হাসপাতাল গিয়েছিলেন পেলে। এরপর তার বৃহদান্তে ধরা পড়ে টিউমার। ৪ সেপ্টেম্বর সেটি সফলভাবে অপারেশনও করা হয়। তবুও কয়েক দফায় নিতে হয় আইসিইউতে।
হাসপাতাল ছাড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেলে লিখেছেন, বাড়ি ফেরার পর তার খুব ভালো লাগছে।
তিনি লেখেন, আমি আলবার্ট আইনস্টাইন হাসপাতালের সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমার সুস্বাস্থ্যের প্রতি সবসময় খেয়াল রেখেছেন। হাসপাতালে থাকাকালে যারা আমার জন্য প্রার্থনা করেছেন তাদেরকেও ধন্যবাদ।
হাসপাতাল ছাড়লেও মেডিকেল টিম জানিয়েছেন তাকে নিয়মিত কেপোথেরাপি দিয়ে যেতে হবে।
পেলে/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply