বায়তুল মুকাররম মসজিদে ঈদের পাঁচ জামাত

১ মে ২০২২ (নিউজ ডেস্ক): পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের মত এবারও জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে পাঁচটি ঈদের নামাযের জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বায়তুল মুকাররম মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, এরপর পর্যায়ক্রমে ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে শেষ ঈদ জামাত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বায়তুল মুকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমানের ইমামতিতে প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। মুকাব্বির থাকবেন মসজিদের মুয়াজ্জিন হাফেজ মোহাম্মদ ইসহাক।

পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী’র ইমামতিতে দ্বিতীয় জামাত সকাল ৮টা অনুষ্ঠিত হবে। মুকাব্বির থাকবেন সাবেক মুয়াজ্জিন হাফেজ আতাউর রহমান।

ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ডক্টর মাওলানা আবু সালেহ পাটোয়ারীর ইমামতিতে তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। মুকাব্বির থাকবেন মসজিদের খাদেম হাফেয নাছির উল্লাহ।

পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হকের ইমামতিতে চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। মুকাব্বির থাকবেন মসজিদের খাদেম শহিদ উল্লাহ।

পেশ ইমাম মাওলানা মুহিউদ্দিন কাসেমের ইমামতিতে পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌণে ১১টায়। মুকাব্বির থাকবেন মসজিদের খাদেম রুহুল আমিন।

উল্লেখিত ৫টি জামাতে কোন ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতী মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ।

ঈদের জামাত/এএমএম/কিউটি

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *