বিএনপি আন্দোলনে বর্থ হয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে

নিউজ ডেস্ক: বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে এখন সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করছে। এমন মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

মঙ্গলবার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক রিসার্চ রিভিউ কর্মশালা ও প্রযুক্তি হস্তান্তর-২০২২ এর অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শ ম রেজাউল করিম বলেন, বিএনপি নেতাদের কথায় দেশ চলে না। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় দেশ চলে। দেশের মানুষ বিএনপিকে প্রত্যাখান করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, আন্দোলনের নামে দেশে কেউ অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ডক্টর নাহিদ রশীদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মনজুর মোহাম্মদ শাহজাদা, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর এস এম জাহাঙ্গীর হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

শ ম রেজাউল করিম/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ