বিএনপি-জামায়াতের অপতৎপরতা দেশের জন্য মোটেই ইতিবাচক নয়

নিউজ ডেস্ক: জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের যে অপতৎপরতা এবং আবারও পেছনে ফেরার যে লক্ষণ দেখা যাচ্ছে তা দেশের জন্য মোটেই ইতিবাচক নয়। এমনটাই বলেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। বলেন, বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে উন্নয়নের দিকে। এই সময়ে বিএনপি ও জামায়েতের এধরনের কর্মকাণ্ড দেশের অগ্রযাত্রাকে পিছিয়ে দেবে।

শনিবার চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট হতে সাংবাদিকদের মাঝে কল্যাণ অনুদান ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী নভেম্বর মাসের মধ্যে শিক্ষার্থীদের এই বছরের শিক্ষা কার্যক্রম, পাঠ্যসূচি ও পরীক্ষাসহ সব কিছু শেষ করার চেষ্টা করছি। বিশ্বব্যাপী মহামারী করোনার কারণে শিক্ষার্থীদের লেখাপড়ায় অনেক অসুবিধা হয়েছে। এখন সেগুলো কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।

তিনি বলেন, রাজনীতির মাঠে রাজনীতি থাকবে। রাজনীতি মানে অরাজকতা কিংবা ধ্বংসলীলা নয়। সামনে নির্বাচন আছে। নির্বাচনে সবাই অংশগ্রহন করুক। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সব প্রশ্নের মিমাংসা করা সম্ভব। কাজেই শিক্ষার্থীদের জীবনকে জিম্মি করে যে কোন রাজনৈতিক দল যেন কোন ধরনের ফায়দা লুটবার চেষ্টা না করে, সে জন্য আমি আবেদন জানাবো।

এই ধরনের অরাজকতা অব্যাহত থাকলে দেশব্যাপী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে এ কথা উল্লেখ করে তিনি বলেন, আশা করবো যে কোন রাজনৈতিক সংগঠন দায়িত্বশীলতার সাথে আমাদের নতুন প্রজন্মের বিষয়টি এবং তাদের স্বার্থকে অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করবেন।

এ সময় চাঁদপুর পৌরসভার মেয়র মোহাম্মদ জিল্লুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্যাহ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান সুমনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *