বিএনপি নেতা ইশরাক গ্রেফতার

৬ এপ্রিল ২০২০ (নিউজ ডেস্ক): বিএনপি নেতা ইশরাক হোসেনকে রাজধানীর মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিলের ঘরোয়া হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ এনামুল হক।

এনামুল হক জানান, ইশরাকের বিরুদ্ধে অগ্নিসংযোগের পুরোনো একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে বিএনপি জানায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রচারপত্র বিলির সময় ইশরাককে গ্রেফতার করা হয়। জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা দক্ষিণের উদ্যোগে জনসচেতনতামূলক এই প্রচারপত্র বিতরণ করা হচ্ছিল।

উল্লেখ্য, ইশরাক ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী হয়েছিলেন। ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন।

ইশরাক হোসেন/এসকেএম/আরএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *