০৭ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): অগণতান্ত্রিক পথে দল পরিচালনা করে বিএনপি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে- একথা জনগণ এখন আর বিশ্বাস করে না। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কদের। তিনি বলেন, বিএনপি পরশ্রীকাতর এবং অসহিষ্ণু রাজনীতির ধারক।
মঙ্গলবার সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি ‘বিআরটিএ’ এর প্রধান কার্যালয়ে আয়োজত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

আওয়ামী লীগ সবসময় বিএনপির অপরাজনীতির বিষয়ে কথা বলে আসছে উল্লেখ করে তিনি বলেন, এখন বিএনপি পন্থী বুদ্ধিজীবিরাই তাদের অনিয়ম নিয়ে মুখ খুলতে শুরু করছেন। মুখে গণতন্ত্র প্রতিষ্ঠার ফাঁকা বুলি ছাড়লেও নিজ দলে গণতন্ত্রহীনতা এবং নেতৃত্ব নির্বাচনে গণতন্ত্র বহির্ভূত কাজ করা চোখে আঙ্গুল দিয়ে বিএনপিকে দেখিয়ে দিয়েছেন তাদেরই সমর্থিত একজন বুদ্ধিজীবি। এরই মাধ্যমে বিএনপির থলের বিড়াল এক এক করে বের হতে শুরু করেছে। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে! তাই বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা দিনরাত সরকারের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে, বিষোদগার করছে। শেখ হাসিনা সরকার তা সহ্য করে যাচ্ছে উদারতা দিয়ে। বিএনপি পরশ্রীকাতর এবং অসহিষ্ণু রাজনীতির ধারক।
‘গত একযুগ ধরে দেশ রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে’ বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে গত এক যুগ ধরে বিএনপির রাজনীতিই গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তাদের রাজনীতি এখন সংকটের খাদের কিনারে অবস্থান করছে।
রাজনীতি আর মিথ্যাচার বিএনপিকে হতাশায় নিমজ্জিত করেছে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, তাদের প্রতি জনগণের আস্থাহীনতা এ সংকটের জন্য বিএনপির অপরাজনীতিই দায়ী।
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিআরটিএ’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এসময় বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply