বিএনপি মানুষের ভাগ্যের পরিবর্তনকেই সংস্কার মনে করে

নিউজ ডেস্ক: প্রশাসনে থাকা স্বৈরাচারের প্রেতাত্মারা এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, স্বৈরাচার পালিয়ে গেলেও এখনও ক্রান্তিকাল চলছে। দেশে সংস্কার প্রয়োজন এবং যে সংস্কার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, সেটাকেই সংস্কার মনে করে বিএনপি।

মঙ্গলবার বিকালে যশোরে বিএনপিনেতা মরহুম তরিকুল ইসলামের স্মরণসভায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

আন্দোলন-সংগ্রামে তরিকুল ইসলামের ভূমিকার প্রশংসা করে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। শুধু তাই না, ওই সরকার মানুষের সব অধিকার ডাকাতি করেছিল।

তিনি বলেন, স্বৈরাচারের সন্ত্রাসী শাসন শেষ হলেও সেই শাসনের অবশিষ্ট প্রেতাত্মারা এখনও রাজনীতির ক্রান্তিকালে নিজেদের অবস্থান ধরে রেখেছে। আমাদের লক্ষ্য সেই অধিকার পুনরুদ্ধার করা, যা এই সরকার মানুষের কাছ থেকে ছিনতাই করেছে।

যতদিন মানুষের অধিকার ফিরিয়ে না দেয়া যায়, ততদিন এই সংস্কারের পথ চলতে হবে বলেও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তারেক রহমান/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *