নিউজ ডেস্ক: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলন-২০২৩ আগামীকাল ২ নভেম্বর। জাতীয় প্রেস ক্লাবে সকাল দশটায় সম্মেলন উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশেষ অতিধি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্পাচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
বিএফইউজের প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে প্রবাসী সাংবাদিক আবু তাহির ও লুৎফর রহমান বাবু বর্তমানে ফ্রান্স থেকে ঢাকায় অবস্থান করছেন। আজ ১ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে আবু তাহির ও লুৎফর রহমান বাবুকে আমন্ত্রণ পত্র হস্তান্তর করেন বিএফইউজের সভাপতি ওমর ফারুক ও মহা-সচিব দীপ আজাদ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাস সাধারণ সম্পাদক রিমন মাহফুজ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ। উদ্বোধনী অধিবেশনে সারাদেশের প্রায় তিন হাজার সাংবাদিক অংশ নেবেন।
বিএফইউজে/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply