বিএসএফকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাল বিজিবি

নিউজ ডেস্ক: বিজয় দিবস উপলক্ষ্যে দিনাজপুরে হিলি সীমান্তের চেকপোস্টে মিষ্টি উপহার দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা বিনিময় করেছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় এ মিষ্টি বিনিময় করা হয়।

এসময় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার মাহবুবুর রহমান ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সুরেস চন্দ্র হাতে মিষ্টি ও উপহার তুলে দেন।

বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়। তারা একে অপরের সাথে কুশল বিনিময় করেন।

এ সময় সেখানে বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট বিজিবি-বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজয় দিবস/এসকেএম

আরও খবর পড়তেartnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *