বিচারপতি আমিরুল ইসলাম মারা গেছেন

৭ সেপ্টেম্বর ২০২২ (নিউজ ডেস্ক): সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

বুধবার বেলা পৌনে ১২টায় রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান।

বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম ১৯৯৪ সালের ৭ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের বিচারক হিসাবে নিয়োগ পান। এক যুগের বেশি সময় দায়িত্ব পালন শেষে ২০০৭ সালে তিনি অবসরে যান।

যুক্তরাজ্যের বিখ্যাত লিঙ্কনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রিধারী সৈয়দ আমিরুল ইসলাম বিচারপতি থেকে অবসরে যাওয়ার পরও আপিল বিভাগে আইন পেশায় যুক্ত ছিলেন।

২০১৩ সালে আপিল বিভাগে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য সাবেক এই বিচারপতিকে অ্যাটর্নি জেনারেল পদমর্যায় রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছিল।

শোক/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *