০৭ মার্চ ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী।
রোববার কলকাতার বিখ্যাত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সমাবেশের কিছুক্ষণ আগে তিনি বিজেপি যোগ দিয়েছেন। খবর: এনডিটিভি।
কলিকাতার বিখ্যাত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজ ভাষণ দেবেন মোদি। রাজ্যসভার ভোটের তারিখ নির্ধারণের পর প্রথম সমাবেশে পশ্চিমবঙ্গে আসছেন মোদি।
সমাবেশে অভিনেতা মিঠুন চক্রবর্তী আগেভাগেই উপস্থিত হয়েছেন। সবার নজর এখন ফাটাকেষ্ট খ্যাত এই অভিনেতার দিকে।
এর আগে মিঠুন চক্রবর্তীর সাথে দেখা করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জাতীয় মহাসচিব কৈলাশ বিজয়ভার্জিয়া।
এরআগে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সদস্য ছিলেন মিঠুন চক্রবর্তী। দুই বছর দায়িত্বপালন শেষে তিনি পদত্যাগ করেন।
বিজেপির সূত্র জানিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে যেসব জনপ্রিয় ব্যক্তিদের দাঁড় করিয়ে দেয়া হবে, তাদের মধ্যে একজন হবেন মিঠুন।
দলটির ভাইস-প্রেসিডেন্ট জয় প্রকাশ মজুমদার বলেন, পশ্চিমবঙ্গে ও তার বাইরে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন। যারা মমতার অধীনে বাংলার পিছিয়ে পড়া নিয়ে উদ্বিগ্ন। মিঠুন চক্রবর্তীও তাদের একজন।
মিঠুন চক্রবর্তী/এসকেএম
















Leave a Reply